দ্বিতীয় ইনিংসে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে শক্ত অবস্থান তৈরি করছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৮৭ রান। আগের দিন ১ উইকেটে ১৫৬ রান নিয়ে এবং মোট ৩৬৭ রানের লিড নিয়ে দিন শুরু করেছিল তারা।
দিনের শুরুতেই আউট হন ওপেনার সাদমান ইসলাম। ম্যাকব্রেইনের স্পিনে বোল্ড হওয়ার আগে তিনি খেলেছেন ৭৮ রানের ইনিংস। টানা দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। মাত্র ১ রান করে ফেরায় ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪৭৬ রান। জবাবে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে তাইজুল ইসলামদের বোলিং আক্রমণে ২৬৫ রানে অলআউট হয়। যদিও ফলো-অন করানোর সুযোগ ছিল, তবে দলকে আবার ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত।