সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › অ্যামাজন-ইবে সহ বৈশ্বিক ই-কমার্সে সরাসরি পণ্য বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

অ্যামাজন-ইবে সহ বৈশ্বিক ই-কমার্সে সরাসরি পণ্য বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

favicon
অনলাইন সংস্করণ
অ্যামাজন-ইবে সহ বৈশ্বিক ই-কমার্সে সরাসরি পণ্য বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক


বাংলাদেশি উদ্যোক্তা ও রপ্তানিকারকদের জন্য বৈশ্বিক ই-কমার্স বাজারে নতুন সুযোগ খুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অ্যামাজন, ইবে, আলিবাবা, ফ্লিপকার্টসহ বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানগুলো সরাসরি পণ্য রপ্তানি করতে পারবে।


সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, আন্তঃসীমান্ত ই-কমার্সকে সহজ ও গতিশীল করতে বিজনেস-টু-বিজনেস-টু-কনজিউমার (B2B2C) কাঠামোর আওতায় রপ্তানি সুযোগ দেওয়া হয়েছে।


সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এমন লেনদেন পরিচালনা করতে পারবে যেখানে বিদেশি কনসাইনি চূড়ান্ত ক্রেতা না হয়ে একটি মধ্যবর্তী প্ল্যাটফরম—যেমন অ্যামাজন, ইবে বা আলিবাবার সাবসিডিয়ারি, কিংবা তৃতীয় পক্ষের ওয়্যারহাউস—হিসেবে কাজ করবে। অর্থাৎ এসব আন্তর্জাতিক বাজারের মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য পাঠানো যাবে।


রপ্তানিকারকদের সংশ্লিষ্ট প্ল্যাটফরম বা ওয়্যারহাউসে নিবন্ধনের প্রমাণ এডি ব্যাংকের কাছে জমা দিতে হবে। B2B2C মডেলে সাধারণত প্রচলিত বিক্রয় চুক্তি না থাকায় প্রফর্মা ইনভয়েসের ভিত্তিতে রপ্তানি পণ্যের ন্যায্যমূল্য ঘোষণা করার সুযোগ থাকবে।


এছাড়া প্রেরক প্রতিষ্ঠান যদি শুধুমাত্র সেবা প্রদানকারী হয়ে থাকে, তবে তাদের নামে ইস্যুকৃত শিপিং ডকুমেন্টও ব্যাংক গ্রহণ করতে পারবে।