বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › গায়িকা বাঁধন সরকার পূজার নতুন জীবন শুরু, বিয়ে করলেন শুভংকর সেনকে

গায়িকা বাঁধন সরকার পূজার নতুন জীবন শুরু, বিয়ে করলেন শুভংকর সেনকে

favicon
অনলাইন সংস্করণ
গায়িকা বাঁধন সরকার পূজার নতুন জীবন শুরু, বিয়ে করলেন শুভংকর সেনকে

জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বর শুভংকর সেন—যিনি পেশায় মডেল এবং চাকরিজীবী। সোমবার (২৪ নভেম্বর) পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে পূজা নিজেই নিশ্চিত করেছেন।


পূজা জানান, গত এক বছর ধরে তাদের পরিচয় ও বন্ধুত্ব। এরপর দুই পরিবারকে জানালে পারিবারিকভাবেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। জীবনের নতুন অধ্যায়ের জন্য তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।


দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে পূজা অন্যতম। তার গাওয়া বহু গানই কোটি ভিউ ছুঁয়েছে। জনপ্রিয় গানের তালিকায় রয়েছে— তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, এটিই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন এবং মিউজিক তোমায় ছেড়ে।


এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পূজা বিয়ে করেছিলেন মডেল অর্ণব দাস অন্তুকে। ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।