বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › খেলা › জাতীয় দলের কোচিংয়ে দারুণ সূচনা আশরাফুলের, প্রথম অ্যাসাইনমেন্টেই সিরিজ জয়

জাতীয় দলের কোচিংয়ে দারুণ সূচনা আশরাফুলের, প্রথম অ্যাসাইনমেন্টেই সিরিজ জয়

favicon
অনলাইন সংস্করণ
জাতীয় দলের কোচিংয়ে দারুণ সূচনা আশরাফুলের, প্রথম অ্যাসাইনমেন্টেই সিরিজ জয়

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দুর্দান্ত সূচনা করেছেন মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক কোচিংয়ে তার প্রথম অ্যাসাইনমেন্টেই জয় পেয়েছে বাংলাদেশ, শুধু ম্যাচ নয়—ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটিও জিতেছে দল।


আশরাফুলের দায়িত্ব নেওয়ার পর ব্যাটাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ পাঁচ রানসংগ্রাহকই বাংলাদেশের। ১ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ২৬৫ রান করে সবার ওপরে আছেন মাহমুদুল হাসান জয়। ব্যাটারদের এমন ধারাবাহিক পারফরম্যান্সে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে বাংলাদেশ।


তবে আশরাফুলের পারফরম্যান্স নিয়ে এখনই মন্তব্য করতে চান না বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। সে মাত্র একটি সিরিজ কাজ করেছে, এত অল্প সময়ের মধ্যে মূল্যায়ন করা কঠিন। সময়ের সাথে বোঝা যাবে তার প্রকৃত ইমপ্যাক্ট।”


মন্তব্য না দিলেও আশরাফুলের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেছেন রাজ্জাক। তার ভাষ্য, “টেকনিকের পাশাপাশি ট্যাকটিক্স নিয়ে কাজ করছে আশরাফুল। প্র্যাকটিস হোক বা ম্যাচ চলাকালীন সময়—সবসময় ব্যাটারদের সঙ্গে কথা বলছে। আমার মনে হয়, এতে দলে ইতিবাচক প্রভাব পড়বে।”