সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি জারি করল বাংলাদেশ ব্যাংক

নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি জারি করল বাংলাদেশ ব্যাংক

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি জারি করল বাংলাদেশ ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ব্যাংক-কম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে না যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)।


বুধবার জারি করা এ নির্দেশনায় বলা হয়, নির্বাচনকালীন সময়ে ব্যাংকিং খাতে কোনো শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন এড়াতে সতর্কতামূলক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে ব্যাংকিং কার্যক্রম স্থিতিশীল ও নির্বিঘ্ন রাখতে সীমিত বিদেশ ভ্রমণ নীতি অবিলম্বে কার্যকর করা হলো। এতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)সহ সব কর্মকর্তাকে অত্যন্ত প্রয়োজন ছাড়া দেশের বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।