টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশন: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে নামল বাংলাদেশ
টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে একচুল সুযোগ না দিয়ে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ শুরু হলো সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা থেকে বের হয়ে আসতেই আজ নতুন করে দল সাজিয়েছে বাংলাদেশ। শেষ একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদের জায়গায় আজ খেলছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ তিন ম্যাচের সিরিজ। তাই চূড়ান্ত প্রস্তুতি শুরুর ম্যাচটি জিতেই আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে লাল–সবুজের দল।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
আয়ারল্যান্ডের একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, বেরি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।