মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › বীরগঞ্জ বাজারে উঠেছে নতুন আলু, দাম কেজিতে ৬০–৭০ টাকা

বীরগঞ্জ বাজারে উঠেছে নতুন আলু, দাম কেজিতে ৬০–৭০ টাকা

favicon
অনলাইন সংস্করণ
বীরগঞ্জ বাজারে উঠেছে নতুন আলু, দাম কেজিতে ৬০–৭০ টাকা

দিনাজপুরের বীরগঞ্জ পৌর বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। বাজারে এখন পাওয়া যাচ্ছে ডায়মন্ড জাতের ঝকঝকে সাদা নতুন আলু। চাহিদা খুব একটা না থাকলেও দাম তুলনামূলক বেশি—আড়তে পাইকারি প্রতি কেজি ৬০ টাকা, আর খুচরায় ৭০ টাকায় বিক্রি হচ্ছে।


পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোজাম্মেল জানান, তিনি আজ আড়ত থেকে ২০ কেজি নতুন আলু এনেছেন। তবে গ্রাহকরা এখনো পুরনো আলুর দিকেই বেশি ঝুঁকছেন। পুরনো দেশি আলু আড়তে পাইকারি ২০ টাকা ও খুচরায় ২৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর কাঠিলাল আলুর দাম পাইকারিতে ১৫ টাকা এবং খুচরায় ২০ টাকা।


দাম বেশি হলেও কিছু ক্রেতা শখ করে নতুন আলু কিনছেন। নতুন আলু কিনতে আসা ক্রেতা আলামিন ইসলাম বলেন, “শখ করে আধা কেজি ৩৫ টাকায় নিলাম। পরিবারের সবাই নতুন আলুর স্বাদ নেবে।”


বাজারে দেখা যায়, পুরনো আলুর তুলনায় নতুন আলুর ঝাঁঝালো সুবাস ও নরম গঠন ক্রেতাদের আকর্ষণ করছে, যদিও দাম তাদের ভাবিয়ে তুলছে।


বিক্রেতাদের মতে, সরবরাহ বাড়তে শুরু করলে নতুন আলুর দাম কমে আসবে।