সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ডিসেম্বরে জ্বালানির দাম লিটারে ২ টাকা বাড়ল

ডিসেম্বরে জ্বালানির দাম লিটারে ২ টাকা বাড়ল

favicon
অনলাইন সংস্করণ
ডিসেম্বরে জ্বালানির দাম লিটারে ২ টাকা বাড়ল

ডিসেম্বর মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে বাড়িয়েছে সরকার। আজ সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।


নতুন মূল্য অনুযায়ী, ডিজেলের লিটার প্রতি দাম এখন ১০৪ টাকা, কেরোসিন ১১৬ টাকা, পেট্রল ১২০ টাকা এবং অকটেন ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


গত বছরের মার্চ থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে। এর ফলে প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হয়। একই পদ্ধতিতে এলপিজির দামও আন্তর্জাতিক বাজার অনুযায়ী নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা থাকে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। পেট্রল ও অকটেন বিক্রিতে বিপিসি লাভ করলেও ডিজেল বিক্রিই তাদের লাভ-লোকসানের প্রধান নির্ধারক।


বিইআরসি বর্তমানে জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম মাসিকভাবে সমন্বয় করে, আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি বিভাগ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল–আইএমএফের ঋণশর্ত অনুযায়ী ২০২4 সালের ২৯ ফেব্রুয়ারি স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বা কমলে দেশের বাজারেও সেই অনুযায়ী সমন্বয় করা হয়।