দেশে আবারও সোনার দাম বাড়ল, ভরিতে বৃদ্ধি ১,৫৭৫ টাকা
দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়ায় ২২ ক্যারেট সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। সোমবার (১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে পুনরায় সমন্বয় করতে হয়েছে। নতুন মূল্য মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।
সোনার নতুন দাম:
২২ ক্যারেট: প্রতি ভরি ২,১২,১৪৫ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,০২,৪৯৯ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৭৩,৫৭২ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪৪,৪২৪ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী এই মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে, রুপার দাম অপরিবর্তিত আছে।
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২,৬০১ টাকা