শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতমোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলা: আসামি শিবলুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, জানুয়ারিতে আত্মপক্ষ সমর্থন

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলা: আসামি শিবলুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, জানুয়ারিতে আত্মপক্ষ সমর্থন

favicon
অনলাইন সংস্করণ
মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলা: আসামি শিবলুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, জানুয়ারিতে আত্মপক্ষ সমর্থন

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে করা মামলায় আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।


মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে এজাজ হোসাইন মারওয়ান নামে এক সাক্ষী জবানবন্দি দেন। এরপর আদালত আগামী ১২ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।


বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, মামলায় মোট চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এবং এখন আত্মপক্ষ সমর্থনের পর্যায় শুরু হবে।


চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করে।


এরপর ১৪ জুলাই আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।


মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরে মনসুরের পোষা বিড়ালটি হারিয়ে যায়। পরবর্তীতে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে লাথি মারছেন। আঘাতের ফলে বিড়ালটি নড়াচড়া বন্ধ করার পরও তিনি পা দিয়ে চাপ দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।


এ ঘটনায় সামাজিকমাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতার কঠোর শাস্তি দাবি করেন অনেকেই।