বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতঅন্তর্বর্তী সরকার নিয়ে রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল—সুপ্রিম কোর্টের আদেশ বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকার নিয়ে রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল—সুপ্রিম কোর্টের আদেশ বৃহস্পতিবার

favicon
অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকার নিয়ে রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল—সুপ্রিম কোর্টের আদেশ বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে মতামত নেওয়ার প্রক্রিয়া নিয়ে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ আদালত আগামীকাল বৃহস্পতিবার এই বিষয়ে আদেশ দেবেন।


বুধবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনকারীর পক্ষে নিজেই শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ।


এই আপিলে ইন্টারভেনার হিসেবে যুক্ত হন লেখক ফিরোজ আহমেদ। তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও ইন্টারভেনার হিসেবে যুক্ত হন, যার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।


রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক। এছাড়া ইন্টারভেনার হিসেবে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও মোহাম্মদ শিশির মনির।


গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ বাতিল করেন। এর পর সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় অন্তর্বর্তী সরকারের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান তিনি।


তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ৮ আগস্ট মতামত দিলে সেই ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।


এই মতামত গ্রহণের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। তার রিটে উল্লেখ করা হয়—সংবিধানে যেসব বিষয়ে উল্লেখ নেই, সেগুলো নিয়ে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স বা মতামত চাওয়া যায় না।