বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতজয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে, জয়ের গ্রেপ্তারি পরোয়ানা জারি

জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে, জয়ের গ্রেপ্তারি পরোয়ানা জারি

favicon
অনলাইন সংস্করণ
জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে, জয়ের গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা সংঘটনে সহযোগিতার অভিযোগে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।


এর আগেই পলক একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। পাশাপাশি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করে আগামী ১০ ডিসেম্বর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা দুজনই বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন।