‘মালিক’ ছবির শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে আহত আরিফিন শুভ
ঢাকার বাইরে একটি নিরিবিলি লোকেশনে চলছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘মালিক’-এর শুটিং। অ্যাকশন দৃশ্য ধারণের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।
শুটিং ইউনিট জানায়, পরিকল্পনা অনুযায়ী এক দৃশ্যে শুভর শরীরের নিচের দিকে নিয়ন্ত্রিত আগুন লাগানোর কথা ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই আগুন হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং অল্প সময়ের মধ্যেই শুভর পায়ে লেগে যায়।
প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। কিন্তু অতিরিক্ত তাপের কারণে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা দৌড়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুন নিভে গেলেও শুভর পায়ে দগ্ধ চিহ্ন পড়ে।
দুর্ঘটনার পর পরিচালক শুট বন্ধ করার সিদ্ধান্ত নিলেও শুভ সেটি প্রত্যাখ্যান করেন। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি শুটিং চালিয়ে যান।
সূত্র জানিয়েছে, দগ্ধতার পরও নিয়মিত শুটিং করছেন শুভ। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে ‘মালিক’, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। ছবির চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ।