মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › শীত এলেও সবজির বাজারে আগুন—বেশিরভাগই ৬০–৮০ টাকায়, কিছু ছাড়িয়েছে সেঞ্চুরি

শীত এলেও সবজির বাজারে আগুন—বেশিরভাগই ৬০–৮০ টাকায়, কিছু ছাড়িয়েছে সেঞ্চুরি

favicon
অনলাইন সংস্করণ
শীত এলেও সবজির বাজারে আগুন—বেশিরভাগই ৬০–৮০ টাকায়, কিছু ছাড়িয়েছে সেঞ্চুরি

শীত মৌসুমে সাধারণত বাজার ভরে থাকে বিভিন্ন মৌসুমি সবজিতে, আর দামও থাকে ক্রেতাদের নাগালের মধ্যে। কিন্তু এবারের পরিস্থিতি উল্টো। শীত শুরু হলেও রাজধানীর সবজির বাজার এখনও চড়া দামে উত্তপ্ত। অধিকাংশ সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, আর কয়েকটি সবজির দাম পৌঁছে গেছে ১০০ টাকার ওপরে।


শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মধ্যম সাইজের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৪০ টাকায়। বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকা, মুলা ৪০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ৮০ টাকা, শালগম ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শিম ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, নতুন আলু ১২০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।


বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতারা সবজির এই অস্বাভাবিক দামে হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, শীত এলেই সাধারণত সবজির দাম কমে, কিন্তু এবার উল্টোভাবে দাম বেড়েই যাচ্ছে, ফলে প্রয়োজনেই বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন।


অন্যদিকে ব্যবসায়ীরা জানাচ্ছেন, সাম্প্রতিক বৃষ্টিপাতে অনেক এলাকার সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে ফলন কমেছে। সরবরাহ কম থাকায় বাজারে সবজি দামে এর প্রভাব পড়ছে।