বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › খেলা › ফিফা শান্তি পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফিফা শান্তি পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
ফিফা শান্তি পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার নতুন চালু করা ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।


ফিফা জানায়, এ বছর বিশেষভাবে চালু করা এই পুরস্কার তাদেরকে দেওয়া হবে, যারা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এবং মানুষকে একত্রিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নেন। ঘোষণার আগেই ধারণা করা হচ্ছিল, নতুন পুরস্কারের প্রথম প্রাপক হবেন ট্রাম্প। ইনফান্তিনোর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাম্প্রতিক সময়ে তাদের একাধিক আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি সেই সম্ভাবনাকে আরো জোরদার করেছিল।


পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, “এটি আমার জীবনের অন্যতম বড় সম্মান। জিয়ান্নি ফুটবলের জন্য অসাধারণ কাজ করেছে। ফুটবল—অথবা আমরা যাকে সকার বলি—আজ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি জনপ্রিয়।”


উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত করবে ফিফা বিশ্বকাপ ২০২৬।