মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম

favicon
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে সকালে মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত হন। গতকালও তিনি প্রায় দেড় ঘণ্টা জবানবন্দি দেন।


প্রথম দিনের জবানবন্দিতে তিনি জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত দমন-পীড়নের ঘটনা তুলে ধরেন।


অন্যদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে।