সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › সামাজিকভাবে দুর্নীতিবাজকে বর্জন করলে দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন

সামাজিকভাবে দুর্নীতিবাজকে বর্জন করলে দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন

favicon
ভোরের আলো ডেস্ক:
সামাজিকভাবে দুর্নীতিবাজকে বর্জন করলে দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু শাস্তি দিয়ে নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করা গেলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমবে।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এ আলোচনা সভায় তিনি বলেন, “রাজনীতিবিদরা সৎ থাকলে সমাজে পচন ধরবে না। দুর্নীতি কমানোর জন্য সামাজিকভাবে ঘৃণা ও বর্জনের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।”


তিনি আরও বলেন, অতীতে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সমাজে গ্রহণ করা হতো না। পরিবারগুলো তাদের এড়িয়ে চলত, এমনকি তাদের ছেলে-মেয়েদের বিয়েতেও অনীহা ছিল। কিন্তু বর্তমানে সমাজে দুর্নীতিবাজদের প্রতি সেই বিরূপ সংস্কৃতি নেই, বরং অনেকেই তাদের সম্মান জানাতে এগিয়ে যাচ্ছে।


অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, “সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি এমনভাবে বিস্তৃত হয়েছে যে এটিকে পুরোপুরি নির্মূল করা কঠিন।” তিনি তরুণদের দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং বলেন, তরুণ প্রজন্ম এগিয়ে এলে পরিবর্তন সম্ভব।