শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাএমএলএস ইতিহাসে প্রথম: টানা দ্বিতীয়বার এমভিপি লিওনেল মেসি

এমএলএস ইতিহাসে প্রথম: টানা দ্বিতীয়বার এমভিপি লিওনেল মেসি

favicon
ভোরের আলো ডেস্ক:
এমএলএস ইতিহাসে প্রথম: টানা দ্বিতীয়বার এমভিপি লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আবারও মেজর লিগ সকার (এমএলএস)-এর সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন। টানা দ্বিতীয়বার এই খেতাব জিতে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী এই তারকা।


ইন্টার মায়ামির হয়ে দারুণ ফর্মে থাকা মেসি এই মৌসুমে দলকে এমএলএস কাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লিগে তিনি করেন সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট, যা তাকে মৌসুমের সেরা পারফরমার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একই সঙ্গে এটি এমএলএস ইতিহাসে এক মৌসুমে চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ড।


পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মেসি বলেন,

“এই পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। টানা দুই বছর এমভিপি হয়ে এমএলএস ইতিহাসে প্রথম হওয়াটা গর্বের। তবে এই সাফল্য আমার সতীর্থদের— তাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।”


এর আগে এমএলএস-এ দুইবার এমভিপি জেতার কীর্তি শুধুমাত্র প্রেকির ছিল (১৯৯৭ ও ২০০৩)। এখন মেসি সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন।


২০২৪ সালেও উজ্জ্বল ছিলেন তিনি— ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে জিতেছিলেন এমভিপি। ২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম বছরেই দলকে জিতিয়েছিলেন লিগস কাপ।


পরে পরের মৌসুমে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে দলকে সাপোর্টার্স শিল্ড জেতাতেও বড় ভূমিকা রাখেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।