সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ডিসেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ: দেশে এসেছে ১১৬ কোটি ডলার

ডিসেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ: দেশে এসেছে ১১৬ কোটি ডলার

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিসেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ: দেশে এসেছে ১১৬ কোটি ডলার

চলতি ডিসেম্বরের প্রথম ৯ দিনেই দেশে প্রবাসী আয়ে এসেছে ১১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এতে দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে দেশে। বুধবার (১০ ডিসেম্বর) এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।


তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে।


আরিফ হোসেন খান আরও বলেন, শুধু ৯ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।