বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিঢাকায় ফিরলে তারেক রহমানকে অতীতের যেকোনো নজির ছাড়ানো সংবর্ধনার প্রস্তুতি: মির্জা ফখরুল

ঢাকায় ফিরলে তারেক রহমানকে অতীতের যেকোনো নজির ছাড়ানো সংবর্ধনার প্রস্তুতি: মির্জা ফখরুল

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় ফিরলে তারেক রহমানকে অতীতের যেকোনো নজির ছাড়ানো সংবর্ধনার প্রস্তুতি: মির্জা ফখরুল

লন্ডন থেকে ঢাকায় ফিরলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন সংবর্ধনা দেওয়া হবে, যা অতীতে কোনো নেতা পাননি—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে অনুষ্ঠিত এ সভার শিরোনাম ছিল—‘জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’।


মির্জা ফখরুল বলেন, “আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন কাটানোর পর ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার।”


তিনি আরও বলেন, “আসুন, ২৫ ডিসেম্বর আমরা সবাই মিলে তাকে এমন একটি সংবর্ধনা জানাই, যা বাংলাদেশে আগে কোনো নেতা পাননি। এ জন্য আমরা প্রস্তুত আছি।”


তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে নানা অনিশ্চয়তার মধ্যে তারেক রহমানের দেশে ফেরা আমাদের জন্য এক ধরনের আশার আলো।”


আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইশতিয়াক আজিজ উলফাত। এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক (অব.) লে. কর্নেল জয়নুল আবেদিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের (অব.) মিজানুর রহমান, নজরুল ইসলাম, এম এ হালিম, এম এ হাকিম খান এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্যসচিব কে এম কামরুজ্জামান নান্নু।