বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


ঘোষণা অনুযায়ী, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এই সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে একত্র করে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।


এর আগে শনিবার, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।