মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ১.৫০ বিলিয়ন ডলার রেমিট্যান্স

ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ১.৫০ বিলিয়ন ডলার রেমিট্যান্স

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ১.৫০ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৩ দিনে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১.৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এই সময়ে মোট ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা দৈনিক গড়ে প্রায় ১১ কোটি ৫৯ লাখ ডলারের সমান।


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বাধিক ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিসেম্বরের ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত এক সপ্তাহে দেশে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার।


বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, দেশের রেমিট্যান্স প্রবাহ চলতি মাসে ধারাবাহিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে।