বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিমহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।


ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, মহান বিজয় দিবসের প্রাক্কালে তিনি দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে কৃষক, শ্রমজীবী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ওলামা-আলেম-পীর-মাশায়েখসহ বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ এবং প্রতিটি নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।