সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ১,৪৭০ টাকা

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ১,৪৭০ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ১,৪৭০ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৪৭০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ভরিপ্রতি ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।


বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সোনার মূল্যে এই সমন্বয় করা হয়েছে।


নতুন নির্ধারিত দাম অনুযায়ী—


২২ ক্যারেট: ভরিপ্রতি ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা


২১ ক্যারেট: ভরিপ্রতি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা


১৮ ক্যারেট: ভরিপ্রতি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা


সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।


এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে—


২২ ক্যারেট রুপা: ভরিপ্রতি ৪ হাজার ২৪৬ টাকা


২১ ক্যারেট রুপা: ভরিপ্রতি ৪ হাজার ৪৭ টাকা


১৮ ক্যারেট রুপা: ভরিপ্রতি ৩ হাজার ৪৭৬ টাকা


সনাতন পদ্ধতির রুপা: ভরিপ্রতি ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।