বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিসিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন

favicon
ভোরের আলো ডেস্ক:
সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন রয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।


সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছানোর পরপরই হাদির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। আজ মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা শেষে চিকিৎসকরা জানান, তার আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা সেই সার্জারির জন্য উপযোগী নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।


এর আগে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আগেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। হাসপাতালে ভর্তি করানোর পরই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।


হাদির চিকিৎসার তদারকিতে তার সঙ্গে রয়েছেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।


উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় এবং পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


অন্তর্বর্তী সরকার হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে।