শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
হোম › খেলা › আইপিএলে প্রায় পুরো মৌসুম খেলবেন মোস্তাফিজ, ওয়ানডে সিরিজে ৮ দিনের জন্য দেশে ফিরবেন

আইপিএলে প্রায় পুরো মৌসুম খেলবেন মোস্তাফিজ, ওয়ানডে সিরিজে ৮ দিনের জন্য দেশে ফিরবেন

favicon
ভোরের আলো ডেস্ক:
আইপিএলে প্রায় পুরো মৌসুম খেলবেন মোস্তাফিজ, ওয়ানডে সিরিজে ৮ দিনের জন্য দেশে ফিরবেন

বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে প্রায় পুরো আইপিএল মৌসুমে খেলার জন্য অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে তাকে ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারপারসন নাজমুল আবেদিন ফাহিম।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যমুনা টেলিভিশনকে তিনি বলেন, ২০২৭ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করার লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই মোস্তাফিজকে অল্প সময়ের জন্য জাতীয় দলে ফেরানো হবে।


ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গুরুত্ব তুলে ধরে নাজমুল আবেদিন ফাহিম বলেন, খেলোয়াড়দের উন্নয়নের জন্য এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে তিনি রিশাদ হোসেনের বিগ ব্যাশ লিগে খেলার কথা উল্লেখ করেন।


তিনি আরও জানান, ভবিষ্যতেও এমন সুযোগ এলে বিসিবি ক্রিকেটারদের আন্তর্জাতিক দায়িত্বের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিতে আগ্রহী থাকবে।