বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান মামলায় ওবায়দুল কাদের, নাছিমসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান মামলায় ওবায়দুল কাদের, নাছিমসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান মামলায় ওবায়দুল কাদের, নাছিমসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ সাত আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ (১৮ ডিসেম্বর) আমলে নিয়েছে।


সেই সঙ্গে ওবায়দুল কাদের ও বাহাউদ্দিন নাছিমসহ পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


মামলার অন্য পাঁচ আসামি হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান (নিখিল), ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত শুনানিতে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউসন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।


আদালত আগামী ২৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।