সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ২৫ ডিসেম্বর বিমানবন্দর ও আশপাশের কারখানায় ছুটির ইঙ্গিত: বিজিএমইএর জরুরি নোটিশ

২৫ ডিসেম্বর বিমানবন্দর ও আশপাশের কারখানায় ছুটির ইঙ্গিত: বিজিএমইএর জরুরি নোটিশ

favicon
ভোরের আলো ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগমের আশঙ্কায় পোশাক কারখানাগুলোতে ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে বিজিএমইএ। গত সোমবার (২২ ডিসেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।


নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান লন্ডন থেকে ঢাকা ফিরবেন। এ উপলক্ষে উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গি, আশুলিয়া ও খিলক্ষেতসহ সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের প্রবল ভিড় হতে পারে। ফলে ওইদিন শ্রমিকদের যাতায়াত এবং আমদানি-রপ্তানি পণ্যবাহী যানবাহন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।


পরিস্থিতি বিবেচনায় বিজিএমইএ সংশ্লিষ্ট এলাকার কারখানা মালিকদের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছে। বিশেষ করে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে অন্য কোনো দিন কাজ করিয়ে নিয়ে ওইদিন ছুটি দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে বলা হয়েছে। এছাড়া জরুরি পণ্যবাহী কাভার্ড ভ্যানগুলোকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে সংগঠনটি।