শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসিতে নালিশ করবে পাকিস্তান: পিসিবি সভাপতি

ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসিতে নালিশ করবে পাকিস্তান: পিসিবি সভাপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসিতে নালিশ করবে পাকিস্তান: পিসিবি সভাপতি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ক্রিকেটারদের অশোভন আচরণের অভিযোগে এবার আইসিসির দ্বারস্থ হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১৯১ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে পাকিস্তান। তবে ম্যাচ চলাকালীন ভারতীয় খেলোয়াড়দের ক্রমাগত স্লেজিং ও উসকানিমূলক আচরণের বিষয়টি নিয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের জন্য আয়োজিত এক রাজকীয় অভ্যর্থনা অনুষ্ঠানে পিসিবি সভাপতি মহসীন নাকভি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, "ফাইনালে আমাদের ক্রিকেটারদের ভারতীয় খেলোয়াড়রা উত্তেজিত করার চেষ্টা করছিল। আমরা বিষয়টি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাব। রাজনীতি ও ক্রীড়াকে সবসময় আলাদা রাখা উচিত।" ১৩ বছর পর শিরোপা জেতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খেলোয়াড়দের এই অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করেন।


এর আগে পাকিস্তানের যুব দলের কোচ ও সাবেক জাতীয় অধিনায়ক সরফরাজ আহমেদও ভারতীয় ক্রিকেটারদের আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, ভারতের আচরণ যথাযথ ছিল না এবং তা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। সরফরাজ বলেন, "ভারতীয় ক্রিকেটারদের আচরণ যেমনই হোক, আমরা স্পোর্টসম্যানশিপ বজায় রেখে জয় উদযাপন করেছি। ক্রিকেট সবসময় সঠিক চেতনায় খেলা উচিত।" মাঠের তর্কে কে জিতেছে তা ছাপিয়ে মাঠের লড়াইয়ে বড় ব্যবধানে জিতে শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।