বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › খেলা › মেসিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ইয়ামাল: ড্রিবলিংয়ের নতুন রাজা হওয়ার পথে বার্সা তারকা

মেসিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ইয়ামাল: ড্রিবলিংয়ের নতুন রাজা হওয়ার পথে বার্সা তারকা

favicon
ভোরের আলো ডেস্ক:
মেসিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ইয়ামাল: ড্রিবলিংয়ের নতুন রাজা হওয়ার পথে বার্সা তারকা

ফুটবল বিশ্বের নতুন বিস্ময়বালক লামিনে ইয়ামাল একের পর এক রেকর্ড ভেঙে নিজের জাত চেনাচ্ছেন। এবার ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের তালিকায় কিংবদন্তি লিওনেল মেসিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বার্সেলোনার এই নতুন 'নাম্বার টেন'।


২০২৫ সালে এখন পর্যন্ত অবিশ্বাস্য ৩০৭টি সফল ড্রিবলিং করেছেন ইয়ামাল। এর মাধ্যমে তিনি এক বর্ষপঞ্জিকায় সফল ড্রিবলিংয়ের সংখ্যায় মেসিকে পেছনে ফেলে তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য যে, এই তালিকার সেরা দশের মধ্যে লিওনেল মেসির নাম রয়েছে পাঁচবার, যা তাঁর দীর্ঘ ক্যারিয়ারের আধিপত্যেরই প্রমাণ। তবে একক বছরের পরিসংখ্যানের বিচারে ইয়ামাল এখন মেসির চেয়ে এগিয়ে।


এখনও এই তালিকার শীর্ষে রাজত্ব করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে মোট ৩৩৫টি সফল ড্রিবলিং করে অনন্য এক রেকর্ড গড়েছিলেন তিনি। ইয়ামাল যেভাবে খেলছেন, তাতে নেইমারের এই রেকর্ডটি ভাঙা এখন সময়ের ব্যাপার মাত্র।