শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমখেলাবিপিএলে শোকের ছায়া: অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে ঢাকা ক্যাপিটালস কোচের মৃত্যু

বিপিএলে শোকের ছায়া: অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে ঢাকা ক্যাপিটালস কোচের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
বিপিএলে শোকের ছায়া: অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে ঢাকা ক্যাপিটালস কোচের মৃত্যু

বিপিএল আসরের মাঝেই ক্রিকেট অঙ্গনে শোকের কালো ছায়া নেমে এসেছে। শনিবার (২৭ ডিসেম্বর) অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের ওয়ার্ম-আপ সেশনের সময় হঠাৎ তিনি মাঠে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মাঠে তাঁকে সিপিআর (জরুরি প্রাথমিক চিকিৎসা) দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়, তবে পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।


ক্রিকেটারদের প্রস্তুতি তদারকি করার সময় হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বিসিবির দীর্ঘদিনের তালিকাভুক্ত এই অভিজ্ঞ কোচ ক্রিকেটাঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। বিশেষ করে ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়। বিপিএলের বিভিন্ন আসরেও তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন। তাঁর এই অকাল প্রয়াণে খেলোয়াড় ও ক্রীড়াসংশ্লিষ্ট সবার মাঝে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।