শনিবার , ২১ নভেম্বর ২০২৬
শনিবার , ২১ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › বাজারে ফের বেড়েছে সোনার দাম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার

বাজারে ফের বেড়েছে সোনার দাম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার

favicon
ভোরের আলো ডেস্ক:
বাজারে ফের বেড়েছে সোনার দাম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার

দেশের বাজারে সোনার দাম পুনরায় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রবিবার (২৮ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়েছে। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা।


নতুন দাম আজ সোমবার (২৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সোনার দামের এই সমন্বয় করা হয়েছে।


সোনার নতুন দাম:


২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা


২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা


১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা


সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তিত হতে পারে।


রুপার দাম:


২২ ক্যারেট: প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা


২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা


১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা


সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা