শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমখেলাখালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ম্যাচ স্থগিত

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ম্যাচ স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ম্যাচ স্থগিত


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমেছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, খালেদা জিয়ার প্রয়াণকে অপূরণীয় ক্ষতি হিসেবে গণ্য করে আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ম্যাচগুলো বাতিল করা হয়েছে।


বিসিবি আরও জানিয়েছে, সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ দুটি পরবর্তীতে পুনর্নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। নতুন সূচি ও বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে।