শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ডিসেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার, বেড়েছে প্রবাহ

ডিসেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার, বেড়েছে প্রবাহ

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিসেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার, বেড়েছে প্রবাহ

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩০৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলারের সমান। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


তিনি আরও জানান, শুধু ২৯ ডিসেম্বরেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ৫০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬০৭ কোটি ৯০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ১৭ দশমিক ৭০ শতাংশ বেশি।


বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত নভেম্বরে—২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এর আগে অক্টোবরে রেমিট্যান্স ছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।