এলপিজির নতুন মূল্য রবিবার ঘোষণা করা হবে
চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য আগামী রবিবার (৪ জানুয়ারি) ঘোষণা করা হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারির সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কিত নির্দেশনা রবিবার বিকেল ৩টায় প্রকাশ করা হবে।
গত ২ ডিসেম্বর এলপিজির সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়।
রবিবারের ঘোষণার সঙ্গে সঙ্গে অটোগ্যাসের নতুন মূল্যও জানা যাবে।