মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › অবকাশ শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে নিয়মিত বিচারিক কার্যক্রম

অবকাশ শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে নিয়মিত বিচারিক কার্যক্রম

favicon
ভোরের আলো ডেস্ক:
অবকাশ শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে নিয়মিত বিচারিক কার্যক্রম

নতুন বছরের অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।


গত ডিসেম্বরের নির্ধারিত অবকাশ শেষে এটিই হবে দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রথম কার্যদিবস। আগামীকালই প্রথমবারের মতো আপিল বিভাগের এজলাসে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।


কার্যদিবসের শুরুতে সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাসকক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।


উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। অবকাশকালীন ছুটি থাকায় আগামীকালই প্রধান বিচারপতি হিসেবে তার প্রথম এজলাস কার্যক্রম শুরু হতে যাচ্ছে।