শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাবাংলাদেশের দাবি নাকচ, বিশ্বকাপের ম্যাচ ভারতেই রাখতে চায় আইসিসি: ক্রিকইনফো

বাংলাদেশের দাবি নাকচ, বিশ্বকাপের ম্যাচ ভারতেই রাখতে চায় আইসিসি: ক্রিকইনফো

favicon
ভোরের আলো ডেস্ক:

ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা দাবি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।


প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ওই বৈঠক ও সিদ্ধান্ত নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেছে ক্রিকইনফো।


ক্রিকইনফোর দাবি অনুযায়ী, বৈঠকে আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া সম্ভব নয়। পাশাপাশি, বাংলাদেশ দল ভারতে খেলতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকিও থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।


তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসি বা বিসিবি—কোনো পক্ষই এখনো মন্তব্য করেনি। মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত বিসিবি সূত্রে যমুনা টেলিভিশনকে জানানো হয়, ম্যাচ স্থানান্তর সংক্রান্ত ই-মেইলের বিষয়ে আইসিসির কাছ থেকে এখনো কোনো জবাব পায়নি বোর্ড।