শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতি৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

favicon
ভোরের আলো ডেস্ক:
৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।


বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, হারুন অর রশিদ ও শাহ আমিনুল ইসলাম আমিন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার ২ নম্বর ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. হাবিব আল-আমীন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম এবং পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।


তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।