রেলের টিকিট আন্দোলনকারী মহিউদ্দিন রনির প্রার্থিতা ফেরানো হলো না
রেলের টিকিট নিয়ে আন্দোলন করে পরিচিতি পাওয়া মহিউদ্দিন রনি ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়নি।
শনিবার নির্বাচন ভবনে আপিল শুনানির পর ইসি তার আবেদন নামঞ্জুর করেছে। এর আগে, সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তথ্যে গড়মিল থাকায় রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সূত্র: বিডি প্রতিদিন/এমআই