রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ছাড়াল
দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন এই মূল্যহার মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুসের ঘোষিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।