বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › জুলাই অভ্যুত্থান মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের আপিল শুনানি ২০ জানুয়ারি

জুলাই অভ্যুত্থান মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের আপিল শুনানি ২০ জানুয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই অভ্যুত্থান মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের আপিল শুনানি ২০ জানুয়ারি

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আপিল করেছেন। আপিল শুনানি আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিলের বিষয়ে চেম্বার আদালতে আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। চিফ প্রসিকিউটর কার্যালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, আইন অনুযায়ী খালাস বা দণ্ডপ্রাপ্তির ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় এবং আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।


মামলায় মোট পাঁচটি অভিযোগ একীভূত করে দুটি অভিযোগে রূপান্তর করা হয়েছে। প্রথম অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় অভিযোগে তাদের মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। একই অভিযোগে অন্য আসামি ও রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আইনের বাধ্যবাধকতা অনুযায়ী আপিল ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আমরা মনে করি, এই অভিযোগে মৃত্যুদণ্ডই যথোপযুক্ত সাজা।”


সাম্প্রতিক আদালতের আদেশে আপিলটি জরুরি ভিত্তিতে নিষ্পত্তির জন্য ২০ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত হয়েছে।