শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাবিপিএল ২৭তম ম্যাচ: রংপুরের সামনে শীর্ষ চার নিশ্চিত করতে জয়ের লক্ষ্য, ঢাকার টিকে থাকতে পূর্ণ পয়েন্ট প্রয়োজন

বিপিএল ২৭তম ম্যাচ: রংপুরের সামনে শীর্ষ চার নিশ্চিত করতে জয়ের লক্ষ্য, ঢাকার টিকে থাকতে পূর্ণ পয়েন্ট প্রয়োজন

favicon
ভোরের আলো ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ সালের ২৭তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন আলী।


চলতি আসরে উভয় দলের এটি নবম ম্যাচ। আট ম্যাচে চার নম্বরে থাকা রংপুর রাইডার্সের সংগ্রহ ৮ পয়েন্ট, আর পাঁচ নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ৪। ফলে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে ঢাকার জন্য আজকের ম্যাচে জেতা ছাড়া কোনো বিকল্প নেই। বাকি ম্যাচগুলোতে নিজেদের সম্ভাবনা ধরে রাখতে আজকের ম্যাচে পূর্ণ পয়েন্ট সংগ্রহ করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


অন্যদিকে চার জয়ে শক্ত অবস্থানে থাকা রংপুরও জয় পেলে শেষ চার টিমের তালিকায় নিজেদের জায়গা আরও দৃঢ় করতে পারবে।


রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ:

লিটন কুমার দাস (অধিনায়ক), নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ রানা, রাকিবুল হাসান, কাইল মেয়ার্স, খুশদিল শাহ, দাউইদ মালান ও ফাহিম আশরাফ।


ঢাকা ক্যাপিটালস সম্ভাব্য একাদশ:

উসমান খান, আব্দুল্লাহ আল মামুন, সাইফ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মারুফ মৃধা।