মোহাম্মদ সাইফুল আলমের জব্দ জমি ও স্থাপনার জন্য রিসিভার নিয়োগ
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের চট্টগ্রামে অবস্থিত ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও স্থাপনার দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক জব্দকৃত এসব জমি ও স্থাপনার ব্যবস্থাপনা ও সংরক্ষণের লক্ষ্যে রিসিভার নিয়োগের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এর আগে গত ১১ জানুয়ারি আদালত মোহাম্মদ সাইফুল আলমের চট্টগ্রামে অবস্থিত উল্লিখিত জমি ও স্থাপনা জব্দের আদেশ দিয়েছিলেন।