শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলামদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন গ্রেপ্তার

ভারতের গুজরাটের ভাদোদরায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিনটি পার্ক করা গাড়িতে ধাক্কা দেওয়ার অভিযোগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনডিটিভির বরাতে পুলিশ সূত্র জানায়, ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা ৫৩ বছর বয়সী মার্টিন মঙ্গলবার ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে আকোটা থানাধীন পুনিত নগর সোসাইটির কাছে নিজের বিলাসবহুল এসইউভি চালাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, মদের নেশায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সামনে পার্ক করা তিনটি গাড়িতে ধাক্কা দেন। এতে গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক আকোটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর আওতায় বেপরোয়া ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মার্টিনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, জ্যাকব মার্টিন বারোদা রঞ্জি দলের সাবেক অধিনায়ক ছিলেন। এর আগেও ২০১১ সালে মানব পাচারের অভিযোগে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল বলে জানা যায়।