নির্বাচনের মধ্যে ৫০তম বিসিএস প্রিলিমিনারি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
ভোরের আলো ডেস্ক:
২৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়।
রিটের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব।
পিএসসির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন দুই লাখ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হয়।
বুধবার | ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনের মধ্যে ৫০তম বিসিএস প্রিলিমিনারি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট