গণজোয়ারে আতঙ্কিত হয়ে মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড ছিঁড়ছে: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে গণজোয়ারে ভয় পেয়ে একটি মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালানো হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।
পোস্টে তিনি লেখেন, “ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। সেই ভয়ে একের পর এক আমার বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, “গতকাল রাতে ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশে আমার একটি বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।”
নাহিদ ইসলাম বলেন, “ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে যারা আমাকে ঠেকাতে চায়, তারা ভুল করছে। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার জনগণ আপনাদের উপযুক্ত জবাব দেবে, ইনশাআল্লাহ।”