বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমখেলাহরভজন সিং: পাকিস্তানের ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ বয়কট ‘নাটক’

হরভজন সিং: পাকিস্তানের ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ বয়কট ‘নাটক’

favicon
ভোরের আলো ডেস্ক:
হরভজন সিং: পাকিস্তানের ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ বয়কট ‘নাটক’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন ভারতের সাবেক স্পিন কিংবদন্তি হরভজন সিং। তিনি বলেন, পাকিস্তান এই সিদ্ধান্তে অটল থাকলে আইসিসির নিষেধাজ্ঞা বা জরিমানার মুখোমুখি হতে হবে।

হরভজন তার ইউটিউব চ্যানেলে বলেন, “বলা হচ্ছে বাংলাদেশকে সমর্থন করতে এই সিদ্ধান্ত, কিন্তু এতে আসলে কী লাভ? ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আগ্রহী সাধারণ মানুষের কথা কি একবারও ভেবেছেন?” তিনি আরও উল্লেখ করেন, “এই ম্যাচটি তো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা ছিল। সম্প্রতি যুদ্ধের মধ্যেও এশিয়া কাপে ম্যাচ হয়েছে। তখন রাজস্বের কারণে ম্যাচ হয়েছে, দেশপ্রেমের কারণে নয়।”

পাকিস্তান সরকার জানিয়েছে, তাদের জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ করবে না।

হরভজনের মতে, আইসিসির ন্যায়বিচারের উপর নির্ভর করছে পাকিস্তানের ভবিষ্যৎ। তিনি আশঙ্কা প্রকাশ করেন, “আইসিসি যদি ন্যায়বিচার করে, তবে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা বা জরিমানা আসতে পারে। ভবিষ্যতে তারা আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগও হারাতে পারে।