বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমরাজনীতিনির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পাবেন বিটিভিতে ভাষণের সুযোগ

নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পাবেন বিটিভিতে ভাষণের সুযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পাবেন বিটিভিতে ভাষণের সুযোগ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারণার শেষ দিন হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। এর আগের দিন, ৯ ফেব্রুয়ারি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মাধ্যমে ভাষণ প্রদান করবেন।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমমুখী নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভিতে নির্বাচনী প্রচারণায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এ পরিবেশ সৃষ্টির অংশ।


চিঠিতে আরও উল্লেখ আছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(গ) অনুসরণ করে আবেদন ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। ভাষণের সময়কাল, রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে।


এ পর্যন্ত অন্য কোনও রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার জন্য আবেদন করেনি। বিএনপির আবেদন মঞ্জুর হওয়ায় তাদের চেয়ারম্যানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ প্রদানের সুযোগ নিশ্চিত করা হয়েছে। অন্য কোনও দল আবেদন করলে তাদেরও পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হবে।