শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমরাজনীতিকুমিল্লা-৪: বিএনপি জোটের সমর্থন পেলেন গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন

কুমিল্লা-৪: বিএনপি জোটের সমর্থন পেলেন গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লা-৪: বিএনপি জোটের সমর্থন পেলেন গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল ও হাইকোর্টে রিট খারিজ হওয়ার কারণে বিএনপি সরাসরি কোনো প্রার্থী দাঁড়াতে পারছে না।


এর ফলে এই আসনে ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী না থাকলেও বিএনপি সমর্থন দিয়েছে অন্য প্রার্থীকে। গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপি পক্ষ থেকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।


কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী জানান, কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে, গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিতে এবং তার পক্ষে কাজ করতে। তিনি দেবিদ্বারবাসীর কাছেও অনুরোধ করেন, প্রার্থীকে পাশে দাঁড়িয়ে সমর্থন করার জন্য।


গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে এবং নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে।’