শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতি‘অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়াব’—ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

‘অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়াব’—ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

favicon
ভোরের আলো ডেস্ক:
‘অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়াব’—ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

আসন্ন নির্বাচনে জয়ী হলে রাজনৈতিক ‘বড় ভাই’দের দাপট মোকাবিলা করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বলেছেন, অন্যায়ের ঘটনাগুলোকে জনসমক্ষে তুলে ধরে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে তার প্রধান কৌশল।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না; বরং অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দিলেই কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।


তাসনিম জারা উল্লেখ করেন, যারা ক্ষমতার দাপট দেখাতে অভ্যস্ত, তারা জনসমক্ষে উন্মোচিত হতে সবচেয়ে বেশি ভয় পায়। কোনো ঘটনার সঠিকভাবে তথ্য-প্রমাণ সংগ্রহ করে প্রকাশ করলে রাজনৈতিক দলগুলো নিজেরাই সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে বাধ্য হয়।


তিনি জানান, এ ক্ষেত্রে তার দুটি বড় শক্তি রয়েছে—প্রথমত, তথ্য-প্রমাণ সংগ্রহ ও উপস্থাপনার বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা; দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দ্রুত বিপুল মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সক্ষমতা।


তিনি আরও বলেন, পেশিশক্তি দিয়ে সাময়িকভাবে দাপট দেখানো গেলেও তথ্যভিত্তিক জনমতের চাপ কোনো রাজনৈতিক দল দীর্ঘ সময় উপেক্ষা করতে পারে না।